গোবিন্দকে ‘গরিব’ বলায় ক্ষুব্ধ পরিবার, সরব ভাগ্নে বিনয়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
গোবিন্দ। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ নাকি দেউলিয়া হয়ে গিয়েছেন- সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি কেউ কেউ দাবি করেন, আর্থিক সংকটে পড়ে পথে বসার মতো অবস্থা তার। এই রটনায় ক্ষুব্ধ গোবিন্দের পরিবার। মুখ খুলেছেন অভিনেতার ভাগ্নে বিনয় আনন্দ।

এক সাক্ষাৎকারে বিনয় স্পষ্ট ভাষায় বলেন, “মামা আজও সুপারস্টার। তিনি কোথাও উপস্থিত হলে অনায়াসে ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় করতে পারেন। যারা তাকে গরিব বলছে, তারা আসলে মূর্খ।”

ক্ষোভ ঝেড়ে তিনি আরও বলেন, “লোকজন বলছে উনি নাকি পথে বসে গিয়েছেন, দেউলিয়া হয়ে গিয়েছেন! কাকে নিয়ে এ সব বাজে কথা বলা হচ্ছে, ভেবে দেখেছেন? উনি ৯০-এর দশকের তারকা। কোটি কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।”

বিনয়ের দাবি, যখন মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় ১২ লাখ রুপিতে ফ্ল্যাট পাওয়া যেত, সেই সময়েই একটি সিনেমার জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক পেতেন গোবিন্দ। তার কথায়, “৭০-৮০টি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। পাঁচটি সিনেমায় তিনি যত পারিশ্রমিক পেয়েছেন, অন্য অনেক তারকার পুরো ক্যারিয়ারেও তা মেলানো কঠিন।”

তারকাদের সম্পর্কে মিথ্যা খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে বলেও মনে করেন বিনয়। সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে গোবিন্দের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপড়েনের খবর প্রকাশ্যে এসেছে। সুনীতার অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। সেই আবহেই আচমকা তার দেউলিয়া হওয়ার গুঞ্জন সামনে আসে।

আরও পড়ুন:
যে কারণে মামলা খেলেন নায়ক সোহম 
হৃত্বিকের সেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, পাল্টা মামলার হুমকি 

তবে পরিবারের দাবি স্পষ্ট-অর্থকষ্টে নয়, বরং গুঞ্জনের কারণেই আলোচনায় গোবিন্দ। ভাগ্নের কথায়, “এত বড় তারকাকে নিয়ে ভিত্তিহীন কথা ছড়ানো উচিত নয়।”

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।