দেশের চার বিভাগে দুইদিন বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
দেশের চার বিভাগে বৃষ্টিপাত আভাস দিয়েছে আবহাওয়া অফিস/ছবি জাগো নিউজ

বিদায় নিয়েছে শীত। এবারের বসন্তের মাঝে বৃষ্টি হতে পারে। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ ফেভ্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ফেভ্রুয়ারি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ শুক্রবার সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কোথাও কোথাও একফোঁটা বৃষ্টিও হতে পারে।

আরএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।