শহীদ মিনারে ফুল দিতে মায়ের সঙ্গে ছোট্ট মার্জিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছে শিশু মার্জিয়া/ছবি: জাগো নিউজ

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছেন হাজারীবাগের বাসিন্দা আদিবা। সঙ্গে নিয়ে এসেছেন তার সাড়ে চার বছরের শিশু মার্জিয়াকে।

মেয়ে মার্জিয়াকে শাড়ি পরিয়ে কপালে জাতীয় পতাকা বেঁধে সাজিয়েছেন তিনি। শহীদ মিনারের সামনে এসে মুখে এঁকে দিয়েছেন শহীদ মিনারের প্রতিকৃতি।

জানতে চাইলে মা আদিবা জাগো নিউজকে বলেন, টিভিতে শহীদ মিনারের ভিড় দেখে ও রাতেই আসতে চেয়েছিল। কোনোভাবে বুঝিয়ে রেখেছি। সকালে মেয়েকে নিয়ে আসছি ফুল দিতে। এত খুশি হইছে সে, বলে বোঝানো যাবে না।

তিনি বলেন, আমার মেয়ে ছয় মাস আগেই বর্ণমালা সব শিখে ফেলেছে। বাংলা ভাষা, একুশে ফেব্রুয়ারি- সবকিছু নিয়ে তাকে শেখানো হয়েছে।

jagonews24

এদিকে সকালেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় জমেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মহানগর ইউনিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন।

এর আগে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য।

আরএএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।