রেলওয়ের মালামাল চুরি রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন/ফাইল ছবি

ঢাকা-জয়দেবপুর ও পদ্মা-ভাঙ্গা সেকশনে বিভিন্ন স্টেশনের রেলওয়ের মালামাল চুরি হচ্ছে। এসব সেকশনসহ সব জায়গায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের গত ২৩ ফেব্রুয়ারির মাসিক পরিচালন পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ এতে সভাপতিত্ব করেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন৷ সভার সিদ্ধান্তসমূহের একটি কপি জাগো নিউজের হাতে এসেছে৷

সভায় কোচের অভ্যন্তরে অপরাধ নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

এছাড়া সব আন্তঃনগর ট্রেনের অকুপেন্সি (মোট আসন সংখ্যার কত শতাংশ আসন যাত্রী দ্বারা পূর্ণ হয়েছে) পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে স্টেশনের বরাদ্দকৃত আসন ও অকুপেন্সি পরীক্ষা-নিরীক্ষা করে সমন্বয়ের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷

মাসিক ওই পর্যালোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

এনএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।