সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান।

প্রধানমন্ত্রী হেঁটে গেলেও ধীরে ধীরে তার পেছনে পেছনে যায় গাড়ি বহর। তার আশপাশে ছিল এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে সকাল ৯ টা ৪ মিনিটে সচিবালয়ে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসে তিনি মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। এরপর তার কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে বেলা ১১টায় একুশে পদক প্রদান অনুষ্ঠান রয়েছে। পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন তিনি।

এরপর দুপুর দেড়টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তারেক রহমান।

আরএমএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।