কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ফাইল ছবি

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিলহক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

আরও পড়ুন
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর না ফেরার দেশে ছেলেও

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিলহকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভর্তি করা হয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।