রাজধানীতে রেস্তোরাঁয় গ্যাসের আগুনে দগ্ধ ৭ কর্মচারী

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
উত্তরা পশ্চিম থানা/ফাইল ছবি

রাজধানীর উত্তরায় এক চাইনিজ রেস্তোরাঁয় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সাত কর্মচারী দগ্ধ হয়েছেন। তারা হলেন- সুজাত (২৯), মিলন (৫২), মেজবা (৪৫), আসিফ (২৮), সজীব (২৬), রুবেল (৩৫) ও শরীফ (২০)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ‘মিনলাইন চাইনিজ রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে।

প্রথমে তাদের উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সালেহা আক্তার বলেন, আমার ভাই আসিফ উত্তরায় চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতো। ওই রেস্টুরেন্টের দ্বিতীয়তলায় নিজেদের জন্য রাতের খাবার রান্না করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের সবাইকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।