প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৩ মার্চ ২০২৬
আশরোফা ইমদাদ/ফাইল ছবি

সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আশরোফাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩ মার্চ) তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি স্ব-বেতনে ওই পদে দায়িত্ব পালন করবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন আশরোফা। 

আরএমএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।