কৃষি সচিব হলেন রফিকুল ই মোহামেদ
কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ। কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
রফিকুল ই মোহামেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি জেলা প্রশাসক হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। রফিকুল ই মোহামেদ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি সচিব, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত কর্মরত ছিলেন।
রফিকুল ই মোহামেদ দেশে-বিদেশে বিভন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন এবং এবং বিশ্ববিদ্যালয়েও কিছুকাল অধ্যাপনা করেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
রফিকুল ই মোহামেদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এনএইচ/এএমএ