ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৫ মার্চ ২০২৬
ফাইল ছবি

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৫ মার্চ) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৩৭৩। অর্থাৎ এখানকার বাতাস দুয়োগপূর্ণ। এরপরে রয়েছে রাজধানী ঢাকা। শহরটির দূষণ স্কোর ২০৬ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ১৯২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। শহরটির দূষণ স্কোর ১৮৮। তালিকার পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। শহরটির দূষণ স্কোর ১৭৮ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এমএমকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।