চট্টগ্রামে এক হাজার ৬৪৭ ইয়াবাসহ ৪৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৯ মার্চ ২০২৬
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৪৭ ইয়াবাসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে ‘এস ড্রাইভ’ নামে এ অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, অভিযানে ৮ জন মাদক মামলার আসামি, ১৭ জন ছিনতাইকারী, দুজন চাঁদাবাজ, ১২ জন জুয়াড়ি ও ৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে চকবাজার ও বাকলিয়া এলাকা থেকে এক হাজার এবং পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর এলাকা থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া সদরঘাট থানা এলাকা থেকে ৪৭ ইয়াবা জব্দ করা হয়।

সিএমপি সূত্র জানায়, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।