নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, ক্যাটারিং সার্ভিসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১০ মার্চ ২০২৬
চট্টগ্রামে বিভিন্ন অভিযোগে পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত/ছবি সংগৃহীত

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধভাবে ফুটপাত দখলের অভিযোগে পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) নগরের আইস ফ্যাক্টরি রোড ও পূর্ব মাদারবাড়ি এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে আইস ফ্যাক্টরি রোডের মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুর্গন্ধযুক্ত ফ্রিজে খাবার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে মাঝিরঘাট রোডের পানাহার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নগরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।