১০ কোটি টাকার প্রতারণা মামলায় যুবক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১০ মার্চ ২০২৬

১০ কোটি টাকার প্রতারণার মামলায় হাসিবুল হাসান রাজিব (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির চকবাজার থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১০ কোটি টাকার প্রতারণা মামলায় হাসিবুলকে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, রাজধানীতে অবস্থিত নাহিদ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিতে চাকরির সুযোগ নিয়ে প্রতারণা করে গত পাঁচ বছরে (২০১৯-২০২৪) বিভিন্ন সময়ে এই যুবক বিপুল অঙ্কের টাকার হাতিয়ে নেন।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মো. হারুন বলেন, ১০ কোটি টাকার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।