প্রধানমন্ত্রী

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সবচেয়ে কার্যকর সচেতনতা ও পরিচ্ছন্নতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৪ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে সতর্ক করে বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এডিস মশার কামড় থেকেই মানুষ ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই সবাইকে আগে থেকেই প্রতিকারমূলক পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তারেক রহমান উল্লেখ করেন, বর্তমানে ডেঙ্গু নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নয়। যে কোনো সময়ই মানুষ আক্রান্ত হতে পারে। তিনি বলেন, ‘ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাড়ির ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা জরুরি। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন।’

সরকার শনিবার (১৪ মার্চ) থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।

এ অভিযান প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘স্থানীয় প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালালে, আসন্ন দিনে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী জনগণকে সতর্ক করে আরও বলেন, ‘প্রতিরোধই প্রতিকার থেকে উত্তম। কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজের বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন। নিজের এবং অপরের জীবন রক্ষা করুন।’

কেএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।