বাজার করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলী আজমের মেয়ে শিখা জানান, তার বাবা ব্যাংকে চাকরি করতেন। বর্তমানে অবসরে আছেন। সকালের দিকে খিলগাঁও নন্দীপাড়া বাজারে বাজার করতে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানায়। খিলগাঁও নন্দীপাড়া ৫ নম্বর রোডে থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।