খুলনায় গুলিবিদ্ধ ২ জন ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৯ মার্চ ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ/ ফাইল ছবি

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন- রঞ্জুয়ারা বেগম (৪৬) ও ফাহিমা আক্তার (২৪)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

তাদের নিয়ে আসা কাজী রাশেদুল ইসলাম বলেন, ভোরে খুলনা জেলার লবনচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসায় ৬ জন মুখোশধারী ডাকাত দল বাসায় ঢুকে কোনো কিছু বোঝার আগেই গুলি চালায়। এতে আমাদের চারজন গুলিবিদ্ধ হন। পরে প্রতিবেশীরা চারজনকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে যান। সেখানে দুজনকে ভর্তি করা হলেও বাকি দুইজনকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

আরও পড়ুন
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, খুলনা থেকে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রঞ্জুয়ারার বুকে গুলি লেগেছে ও ফাহিমার ডান পায়ে গুলি লেগেছে। চিকিৎসক জানিয়েছেন রঞ্জুয়ারার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

কাজী আল আমিন/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।