মিসাইল হামলায় নিহত মোশাররফের দুই ছেলের শিক্ষার খরচ দেবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২০ মার্চ ২০২৬
সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ শুক্রবার ঢাকায় পৌঁছেছে/ছবি জাগো নিউজ

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩০) দুই ছেলের শিক্ষার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

jagonews24

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মোশাররফের পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতে বিমানবন্দরে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে ফিরেছে
ঈদের কাপড় কিনে নিও টাকা পাঠাচ্ছি বলার পরই মিসাইল হামলায় বাবা নিহত

আরিফুল হক চৌধুরী বলেন, মোশাররফ হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা মোশাররফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে এখানে এসেছি। আমরা প্রবাসীদের পাশে আছি। মোশাররফের পরিবারকে সহযোগিতা করবো। তার দুই ছেলের সব খরচ সরকার বহন করবে।

নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি উপজেলার কীর্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশাররফসহ তিনজন প্রাণ হারান।

এমএমএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।