যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৪ মার্চ ২০২৬

ঈদ পরবর্তীতে ফিরতি পথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ নিশ্চিত করার জন্য সব গাড়ির চালক, চালকের সহকারী, কোম্পানির মালিক ও মালিক সমিতির কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে সাইফুল আলম বলেন, গাড়ি চলাচলে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওভার স্পিড ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করতে হবে, যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রাপথে বয়স্ক মানুষ, শিশু ও নারী যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

তাদের সঙ্গে সঙ্গে, যাত্রীদের কাছ থেকে কোনো অবস্থাতেই বিআরটিএ-এর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়টি নিশ্চিত করার জন্যও অনুরোধ জানান।

এমএমএ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।