স্বাধীনতা দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৪ মার্চ ২০২৬
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল ও জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ পরিবেশনা করবে।

মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানিয়েছে, বর্ণাঢ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

টিটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।