চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৭ মার্চ ২০২৬
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সরঞ্জাম জব্দ, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

আরও পড়ুন:

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিমানবন্দর এলাকার একটি অবৈধ আস্তানা থেকে প্রায় ৩০ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৬ হাজার লিটার (প্রায় ৬ টন)। এ সময় তেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া জ্বালানি ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

অভিযান শেষে জব্দ করা মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এমআরএএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।