সতীর্থদের কেক মাখানো এড়াতে জন্মদিনে ঘুমিয়ে পড়েন সূর্যবংশি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ৩১ মার্চ ২০২৬

বৈভব সূর্যবংশির ১৫ বলের ফিফটিতে চলমান আইপিএলে উড়ন্ত সূচনা করেছে রাজস্থান রয়্যালস। পাঁচদিন আগে পূর্ণ করেছেন ১৫ বছর। টিম হোটেলে থাকার পরও জন্মদিন পালন না করেই ঘুমিয়ে পড়েছেন বৈভব।

সেই বকেয়া পার্টিটা তিন করলেন গুয়াহাটিতে। সতীর্থরা কেক কাটার সময় মুখে মাখিয়ে দেবেন এই ভয়ে সেই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলার পর করলেন সেই পার্টি।

ম্যাচের পর নিজের ইনিংস নিয়ে বলেছে, ‘আলাদা কোনো পরিকল্পনা ছিল না। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে চেয়েছি। শুরুর দিকে পিচ সহজ ছিল না। বল একটু ধীরে ব্যাটে আসছিল। একবার মনে হয়েছিল একটু রক্ষণাত্মক খেলব। কিন্তু দলের পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতেই ম্যাচ বের করে নেওয়ার। তাই সেভাবেই খেলেছি।’

দলের বোলারদের প্রশংসা করে বৈভব বলেছে, ‘আমরা চেন্নাইকে বেশ কম রানে আটকে রাখতে পেরেছি। এটা বোলারদের কৃতিত্ব। কোচ এবং সাপোর্ট স্টাফেরা আমাকে সাহস দিয়েছেন। আমার পাশে রয়েছেন সকলে। প্রস্তুতিও ভাল হয়েছে। তাই আগ্রাসী ব্যাটিং নিয়ে ভাবছি না। এখানে আমরা কয়েক দিন আগে চলে এসেছিলাম। আমাকে নিজের মতো ব্যাট করার স্বাধীনতা দিয়েছে দল। সেটাই কাজে লাগানোর চেষ্টা করছি।’

রাজস্থান রয়্যালস এবারের আসরে তাদের পরের ম্যাচ খেলবে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে আগামী ৪ এপ্রিল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।