খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ ফাইল ছবি

রাজধানীতে খিলগাঁও থানার পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে মেরাদিয়া এলাকা থেকে রিকশাচালক সাগর মিয়া (২৩) এবং তিলপাপাড়া এলাকা থেকে সৈয়দ রিফাত আবিরের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে মেরাদিয়া মধ্যপাড়ার বাসা থেকে সাগর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিনগত রাত ২টার দিকে তিলপাপাড়ার ১৩ নম্বর রোডের বাসা থেকে সৈয়দ রিফাত আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন
২২ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকতে পারে ৪ এপ্রিল পর্যন্ত 
পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক জানান, খবর পেয়ে গতরাতে মেরাদিয়ার বাসা থেকে সাগরের মরদেহ উদ্ধার করি। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনেপেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান উল্লাহ বলেন, রাতে তিলপাপাড়ার বাসায় গিয়ে রিফাত নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। স্বজনদের কাছে থেকে জানতে পেরেছি পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।