সশস্ত্র বাহিনী বিভাগেরও দায়িত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম/ফাইল ছবি

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে সশস্ত্র বাহিনী বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

তার দায়িত্ব বাড়িয়ে সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন করে প্রধানমন্ত্রী তাকে এই নতুন করে দায়িত্ব দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন
তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম

এত দিন শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এখন তিনি একই সঙ্গে সশস্ত্র বাহিনীর বিভাগের দায়িত্বও পালন করবেন।

আরএমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।