মোবাইল ঠিক করা নিয়ে মায়ের সঙ্গে তর্ক, অভিমানে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৮ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নুরতাজ ওই এলাকার বাসিন্দা আজাদুল ইসলামের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে নুরতাজ সবার বড়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিমান থেকে ওই কিশোরী আত্মহত্যা করে থাকতে পারে। ভাঙা মোবাইল ফোন মেরামত করে না দেওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের মা শাহনাজ বেগম বলেন, সকালে তিনি বাসা থেকে বের হওয়ার সময় মেয়েকে কিছু টাকা দিয়ে ছোট ভাই-বোনদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে দিতে বলেন। পরে ছোট মেয়েরা বাসায় ফিরে বড় বোনকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

শাহনাজ বেগম বলেন, এই মেয়েই ছিল সবকিছু। তাকে ছাড়া আমি কীভাবে বাঁচবো।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

এমআরএএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।