সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা, চালক নিহত
তেজগাঁও থানার ফাইল ছবি
রাজধানীর ফার্মগেট মোড়ে লাব্বাইক পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্য মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বাসাবাড়িতে জ্বালানি তেল মজুতে ঘটতে পারে বড় দুর্ঘটনা
কলমের মতো দেখতে প্রাণঘাতী অস্ত্র ‘পেন গান’
তিনি বলেন, ফার্মগেটে দুর্ঘটনার খবর এসেছে। থানা থেকে পুলিশের একটি টিম পাঠিয়েছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্মগেট মোড়ে লাব্বাইক পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে লাব্বাইক পরিবহনের ওই বাসের চালক বাস রেখে পালিয়ে যান।
কেআর/কেএসআর