শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬
শিশুতোষ নাটক শেষে বেইলি রোডে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা

শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ শেষে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় উপস্থিত শিশুদের সঙ্গে হৃদয়গ্রাহী শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাটকটি উপভোগ করতে সেখানে যান।

নাটক শেষে প্রধানমন্ত্রী নিজে ঘুরে ঘুরে শিশুদের সঙ্গে হ্যান্ডশেক করেন। এসময় শিশুদের মধ্যে অনেকে তাকে ‘স্যার’ সম্বোধন করে সালাম দেন। প্রধানমন্ত্রীও আন্তরিকভাবে সালামের জবাব দিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে শিশুদের আবদারে তিনি হাসিমুখে থেমে গিয়ে একে একে সবার সঙ্গে ছবি তোলেন। শুধু শিশু নয়, উপস্থিত অভিভাবকরাও তার সঙ্গে ছবি তোলার সুযোগ পান। জনসমাগমের মধ্যেও তিনি ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে সবার অনুরোধ গ্রহণ করেন।

jagonews24

পরিবারসহ স্থান ত্যাগের সময় নাটকপাড়ায় উপস্থিত অনেকেই আবেগঘন কণ্ঠে তাকে উদ্দেশ করে বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করেন। জনতার এমন ভালোবাসার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন জানান, যা উপস্থিতদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এর আগে ৩ এপ্রিল তিনি মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত একটি সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করেন।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।