ওয়ারীতে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. সায়েম (২০), মো. বিপ্লব মৃধা (২৩), মো. আল-আমিন, মো. অন্তর (৩২), মো. রফিক (৩৬), মো. মাহিন (২১), মো. বাবুল হোসেন (৪০), শান্তা, মো. বাবুল হোসেন (৪০), মালেকা (৫০), আব্দুল আলী (৬৪), জেসমিন (৪৫), ইমতাজুল হক ছোটন (২২), জহিরুল ইসলাম ইকবাল (২৪), মোছা. আয়েশা আক্তার (৩০), শাহজালাল (৪০), রোকন বেপারী (২৪), মো. নাহিদ (২৫), মো. জীবন (২২), রাজীব ওরফে সজিব বিশ্বাস (৪০), হেলাল বেপারী ওরফে সাগর বেপারী (২২), মো. হৃদয় (২২), মো. সাইফুল ইসলাম, মো. সুজন (২০), মো. আরমান (২৫), নাজমুল হাসান রিয়াজ (১৯), মো. সোহাগ কাজী (১৯), মো. নুর আলম (২৮), মো. মৃদুল খন্দকার (২৫), মো. আবুল কালাম আজাদ (৫৬)।
এছাড়া মো. সুমন (২৫), মো. পারভেজ হোসেন ওরফে আনাস (৩০), মো. জুয়েল রানা (৩২), মো. ইমরান (২২), মো. মিজানুর রহমান (২৮), মো. সাগর (২৭), বাদল মোল্লা (৩৩), মো. বিজয় (১৯), মো. সাকিম হোসেন (৩০), মো. রকি (২৬), মো. মাইনুদ্দিন (২০), ওমর ফারুক (২৫), মো. নাঈম, মো. আলাউদ্দিন, মো. আল আমিন (৩৪), সাদিয়া আক্তার ওরফে বন্যা (২৮), শাহিনা বেগম ও ৪৮। মো. রাকিব (৩০)।
উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন জানান, নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে যাত্রাবাড়ী থানার ১৯ জন, কদমতলী থানার ১৫ জন, শ্যামপুর থানার চারজন, ডেমরা থানার পাঁচজন, গেন্ডারিয়া থানার চারজন ও ওয়ারী থানার একজন রয়েছেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
টিটি/এমআইএইচএস