মাদরাসার আবাসিক কক্ষে দুই ছাত্রের মারামারিতে একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৫ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ফাইল ছবি

সাভারের হেমায়েতপুরে মাদরাসার দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম রহিমকে ঢামেকে নিয়ে আসেন তার ভাই মো. রাব্বি। তিনি জানান, গোলাম রহিম হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। গত রাতে আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে তার হাতাহাতি হয়। এতে গোলাম রহিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি সাভার হেমায়েতপুরের যাদুরচর গ্রামে। বাবার নাম আমিরুল ইসলাম। গোলাম রহিম ওই মাদরাসার আবাসিক কক্ষে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।