চট্টগ্রামে ৩৬ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৫ এপ্রিল ২০২৬
ছবি-সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ লিটার বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা মধ্যমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য মজুত করে বিক্রির জন্য রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে।

jagonews24

পরে তার বসতঘরের একটি কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে এক লিটার করে মোট ৩৬ লিটার মদ ছিল। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।

র‌্যাব জানায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে নৌপথে স্বল্পমূল্যে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।