ঢাকার বায়ুর মান আজ যাদের জন্য ক্ষতিকর
বায়ুদূষণের শীর্ষে আজ কঙ্গোর কিনশাসা। অন্যদিকে, ঢাকা রয়েছে ৮ নম্বরে এবং এখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ৪৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
আরও পড়ুন:
বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
বায়ুদূষণে ঢাকছে ঢাকা, সমন্বয়হীনতায় গলদ
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে, কিনশাসার দূষণ স্কোর ২১৬ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৭২ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ১১৭, এর অর্থ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য।
এসএনআর