কারাগারে বন্দিদের জন্য আসছে ক্যাশলেস সুবিধা
বন্দিদের জন্য কারাগারে টাকা জমা দেওয়া ও ক্যান্টিন সুবিধা গ্রহণ প্রক্রিয়া সহজ করতে ক্যাশলেস সিস্টেম চালু করেছে কারা অধিদপ্তর। এ লক্ষ্যে সোনালী পেমেন্ট গেটওয়ের সঙ্গে এক চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কারা অধিদপ্তরের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়। এর মাধ্যমে বন্দিদের পিসিতে (প্রিজনার্স ক্যাশ অ্যাকাউন্ট) টাকা জমা দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল ও সহজ হবে।
আরও পড়ুন
গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী
কারা অধিদপ্তর জানায়, নতুন এই ব্যবস্থার ফলে বন্দিদের স্বজনরা এখন সহজেই অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এতে কারাগারে সরাসরি উপস্থিত হয়ে টাকা জমা দেওয়ার ঝামেলা কমবে এবং সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে।
এছাড়া ক্যান্টিন সুবিধা গ্রহণেও স্বচ্ছতা বাড়বে এবং নগদ লেনদেন কমে যাওয়ায় অনিয়মের সুযোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিজিটাল এই সেবা ধাপে ধাপে আরও সম্প্রসারণ করা হবে, যাতে কারাগার ব্যবস্থাপনা আধুনিক ও সময়োপযোগী হয়ে ওঠে।
টিটি/কেএসআর