বিদ্যুৎ না পেয়ে সোলার মিনি গ্রিড অফিসে তালা
ভোলার মনপুরায় বিদ্যুৎ না পাওয়ায় সোলার মিনি গ্রিড কেন্দ্রে তালা ঝুলিয়েছে গ্রহকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুরে সোলার মিনি গ্রিড কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গ্রহকরা জানান, ২০১৯ সালে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুরে এ সোলার গ্রিড কেন্দ্রটি স্থাপিত হয়। বর্তমানে প্রায় এক হাজার গ্রহক রয়েছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও শুরু থেকেই লোডশেডিং ছিলো। কিন্তু গত ঈদের সময় থেকে এখন পর্যন্ত ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। বিষয়টি কর্মকর্তাদের জানালেও কোনো সমাধান হয়নি। পরে মঙ্গলবার সকালের দিকে গ্রহকরা ওই অফিস ঘেরাও করে। পরে অফিসের স্টাফদের বের করে গেটে তারা ঝুলিয়ে দেয়।
এ ব্যাপারে ওই প্রকল্প পরিচালক মো কাইয়ুম বাপ্পি জানান, রোজার ঈদের পর থেকে ঠিকমত ডিজেল পেতাম না। যার কারণে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হয়নি। সোলারে চার্জ অনুযায়ী বিদ্যুৎ পেতেন গ্রহকরা। যার কারণে লোডশডিং হতো। এখন তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে। আমরা গ্রহকদের ধর্য্য ধরতে বলেছি, কয়েকদিনের মধ্য স্বাভাবিক করার কথাও বলা হয়েছে। কিন্তু বেশ কিছু গ্রহক অফিসে এসে বিদ্যুৎ লাগবে না বলে কর্মকর্তা ও কর্মচারীদের বের করে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
জুয়েল সাহা বিকাশ/এএইচ/এমএস