চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৫১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে নগরীর মেরিনার্স রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আব্দুল আজিজ (২৬), মো. আরিফ হোসেন (৩০), মো. নয়ন মিয়া (২২), মো. সামির (২০), মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৫), মো. শাহিন (২০) ও মো. ইয়াছিন হোসেন (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআরএএইচ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।