ডা. জাহেদ উর রহমান

পশ্চিমবঙ্গে বাংলাদেশ নিয়ে দেওয়া বক্তব্য রাজনৈতিক বাগাড়ম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৫ মে ২০২৬
তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান/ছবি: জাগো নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশ নিয়ে দেওয়া বক্তব্য রাজনৈতিক বাগাড়ম্বর (পলিটিক্যাল রেটরিক) বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

গতকাল আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে। আমাদের কোনো অবজারভেশন আছে কিনা বা বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিবৃতি আছে কি না এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘কোনো অবজারভেশন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যারা জিতবেন, যেই জিতুন; প্রথম কথাটা হচ্ছে আমরা আসলে পশ্চিমবঙ্গের সঙ্গেও খুব বেশি আলাদা করে চিন্তা করতে চাই না।’

তিনি বলেন, ‘যেমন একটা প্রসঙ্গ আনি, যে আমাদের তিস্তা চুক্তি নিয়ে একসময় পশ্চিমবঙ্গকে আলাপে আনার চেষ্টা করা হয়েছে। দুটো রাষ্ট্রের মধ্যে যখন চুক্তি হয় আসলে এটা দুটো রাষ্ট্রের চুক্তি হবে। সো ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে। হ্যাঁ, আমরা যেহেতু আমাদের একদম নেইবারিং এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত ওই রাজ্যের সঙ্গে, আমাদের এই সম্পর্ক ইন্টারঅ্যাকশন এটা কন্টিনিউ করবে।’

জাহেদ উর রহমান বলেন, ‘কিন্তু আমরা যেটা বলতে চাই, ভারত অ্যাজ আ স্টেট, পুরো রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের যে ইন্টারঅ্যাকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক সেটা কোনোক্ষেত্রেই বাধাগ্রস্ত হবে না।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটা নিয়ে আসলে হয়তো প্রশ্নটা এই কারণে আসে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়েছে, বাংলাদেশকে নিয়ে নানা বক্তব্য দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো সব এক ধরনের পলিটিক্যাল রেটরিক (রাজনৈতিক বাগাড়ম্বর)। সরকার গঠিত হওয়ার পর আমাদের সঙ্গে সুন্দর সহযোগিতার সম্পর্কই থাকবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন।

আরএমএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।