‘মানবিক দায়বদ্ধতাকেই প্রেরণা হিসেবে গ্রহণ করেছে লায়ন্স ক্লাব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ মে ২০২৬
চট্টগ্রামে লায়ন্স কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে লায়ন্স জেলা ৩১৫-বি৪

লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ২৯তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, ক্ষুধার্ত মুখে আহারের হাসি, অন্ধ চোখে আলোর স্বপ্ন, হতাশ জীবনে আশার প্রদীপ জ্বালানোর প্রত্যয়ে— বছরব্যাপী নানান কার্যক্রম পরিচালনা করছে লায়ন্স জেলা। কারণ, আমরা বিশ্বাস করি মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না।

রোববার (১০ মে) চট্টগ্রাম নগরীর খুলশীর লায়ন্স কমপ্লেক্সে প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি। কমিটির চেয়ারম্যান লায়ন ইমতিয়াজ ইসলামের সভাপতিত্বে ও সচিব লায়ন হাসান আকবরের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বকর,
কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট সেক্রেটারি লায়ন গাজী মুহাম্মদ শহীদুল্লাহ, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন শাহেদুল ইসলাম, সেক্রেটারি লায়ন সাব্বির আহমেদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- প্রেস কনফারেন্স সাব কমিটির সদস্য লায়ন হাসিনা খান, লায়ন ক্যাপ্টেন এস আই ভুঁইয়া, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন এস এম আবদুল আজিজ, লায়ন আমজাদ হোসেন চৌধুরী, লায়ন পারভীন মাহমুদ, লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, লায়ন তারেক কামাল, লায়ন সিলভেস্টার বার্বাডেট, লায়ন হুমায়ুন কবির, লায়ন কাশেম শাহ প্রমুখ।

আরও পড়ুন
‘আবরার-রাজীবের মতো কারও প্রাণ না গেলে এখানে পদচারী সেতু হবে না’ 
সাবেক মেয়র আইভীর ১০ মামলায় জামিন বহাল 

লিখিত বক্তব্যে জেলা গভর্নর আরও বলেন, মানুষ মানুষের জন্য- এই চিরন্তন বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই মানবতার মুখে একটু হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে চলে লায়ন্স ক্লাব। সমাজের দুঃসময়ে পাশে দাঁড়ানো, অসহায়ের চোখের জল মুছে দেওয়া, অন্ধকারে আশার প্রদীপ জ্বালানো— এই মানবিক দায়বদ্ধতাকেই আমরা আমাদের শক্তি ও প্রেরণা হিসেবে গ্রহণ করেছি।

লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, আমরা লায়ন ও লিওরা এ দেশের বিশাল জনসমুদ্রের ক্ষুদ্র একটি অংশমাত্র। আমাদের সামর্থ্য সীমিত, আমাদের প্রচেষ্টাও হয়তো সমুদ্রের বুকে একটি জোনাকির আলোর মতো ক্ষীণ। তবুও আমরা বিশ্বাস করি— অন্ধকার ভেদ করার শুরুটা একটি ছোট আলো দিয়েই হয়। মানবতার পথে আমাদের এই নিরলস প্রয়াস কোনো জাতীয় বা সামাজিক সমস্যার পূর্ণ সমাধান নয়। বরং এটি একটি দায়বদ্ধতার আহ্বান, একটি মানবিক দৃষ্টান্ত, একটি আলোকিত মডেল নির্মাণের চেষ্টা।

আগামীকাল সোমবার বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে নগরীর জিইসি কনভেনশন সেন্টার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। আগামী ১৪ ও ১৫ মে ‍দুই দিনব্যাপী বার্ষিক কনভেনশন নগরীর চিটাগং ক্লাবে অনুষ্ঠিত হবে।

এমডিআইএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।