কড়াইল বস্তির টিনশেড বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১০ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফাইল ছবি

রাজধানীর বনানী থানার কড়াইল বস্তির বিটিসিএম কলোনির একটি টিনশেড বাসা থেকে মোছা. মারজিয়া খাতুন (৩১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ বলেন, খবর পেয়ে পুলিশ কড়াইল বস্তির বিটিসিএম কলোনির আবুল খায়েরের টিনশেড দোতলা বাসা থেকে মারজিয়ার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মারজিয়া খাতুনের স্বজনদের বরাত দিয়ে এসআই মো. আমজাদ শেখ বলেন, মারজিয়ার স্বামী নয়ন সৌদি প্রবাসী। শনিবার দুপুরে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কাজী আল-আমিন/এমএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।