লেবাননে ২ প্রবাসী নিহত: ইসরায়েলের হামলাকে ‘জঘন্য’ বললো বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১২ মে ২০২৬
সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার এ ঘটনাকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।

আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এ পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

এর আগে সোমবার (১১ মে) দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ওই দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

জেপিআই/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।