চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৪ মে ২০২৬
চট্টগ্রামে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ কোস্ট গার্ডের হাতে আটক ব্যক্তিরা/ছবি সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাংকার জব্দ করেছে কোস্ট গার্ড।

এসব ডিজেল এক ট্যাংকার থেকে আরেক ট্যাংকারে বিক্রি করা হচ্ছিল। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লালবয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড।

আরও পড়ুন
উধাও দীর্ঘ লাইন, জ্বালানি সংগ্রহে ফিরেছে স্বস্তি
পরিশোধিত জ্বালানির ৮০ শতাংশ এক চিকিৎসকের নিয়ন্ত্রণে

অভিযানে দেখা যায়, ‘ওটি কুরবান আলী শাহ’ নামের একটি অয়েল ট্যাংকারে অবৈধভাবে মজুত রাখা ডিজেল ‘ওটি সী স্টার’ নামের আরেকটি ট্যাংকারে বিক্রি করা হচ্ছিল।

জব্দ করা ডিজেল, দুটি ট্যাংকার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।