চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৬ মে ২০২৬
নগরের চাঁন্দগাও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়

চট্টগ্রাম নগরের র‍্যাব-৭ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন (২৮) গ্রেফতার হয়েছেন।

শনিবার (১৬ মে) র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় নগরের চাঁন্দগাও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেন চাঁন্দগাও এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭ ও র‍্যাব-৮-এর যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইকবাল হোসেন ভোলা জেলার লালমোহন উপজেলার খাইগোবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সালাউদ্দিন ওরফে সালামত ক্বারি।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বায়েজিদ থানার মামলা নম্বর ৫৭(৩)১৭-এর হত্যা মামলায় দণ্ডিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁন্দগাও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।