নিহত ২ কর্মকর্তার পরিবারকে সহযোগিতার আশ্বাস এনবিআরের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৬ মে ২০২৬
এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বুলেট বৈরাগী ও জুনায়েদের পরিবারের সদস্যরা

কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী ও নওগাঁয় নিহত আরেক রাজস্ব কর্মকর্তা মো. জুনায়েদের পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

শনিবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বুলেট বৈরাগী ও জুনায়েদের পরিবারের সদস্যরা। এ সময় দুই পরিবারের পাশে থাকা ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এসব তথ্য জানান। কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন।

গত ১১ এপ্রিল বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলেন বুলেট বৈরাগী। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জুনায়েদ ঢাকা কাস্টমসে কর্মরত ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি ভোরের দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার মরদেহ ফেলে রেখে পিকআপে করে পালিয়ে যান কয়েকজন সন্দেহভাজন।

এসএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।