আওয়ামী লীগের মিছিলে পুলিশের ধাওয়া, ব্যানার ফেলে পালালো নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৭ মে ২০২৬
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর আসাদগেট এলাকায় মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা/ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশ ধাওয়া দিলে ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান তারা।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধরতে তথ্য সংগ্রহের কাজ চলছে। অভিযান চালিয়ে তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, রোববার সকালে আসাদগেট এলাকায় একটি মিছিল বের করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ সদস্যরা মিছিল দেখে ধাওয়া দিলে তারা ব্যানার-পোস্টার ফেলে পালিয়ে যান। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অভিযান চালিয়ে তাদের ধরা হবে।

কেআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।