শনিবার রাষ্ট্রীয় শোক
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শোক উপলক্ষে শনিবার দেশের সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হবে। তবে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।
এদিকে সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে শপথ শুক্রবার রাতে শপথ নেবেন সালমান বিন আব্দুল আজিজ (৭৯)।
বেশ কিছুদিন ধরে অসুস্থ সৌদি বাদশাহ আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুক্রবার ভোরে এক সরকারি ঘোষণায় জানানো হয়। সৎ ভাই বাদশাহ ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে তিনি আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন।
-এএইচ