সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার
রিটানিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান/ছবি সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীর মধ্যে ৪৯ জনের গেজেট প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার।
বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান।
তিনি বলেন, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর আগেই মনোনয়নপত্র জমা দেওয়ায় একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে। জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে হিসাবে, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।
এমওএস/বিএ