শোকাহত নেতাকর্মীরাও


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন দলের নেতাকর্মীরাও। শনিবারে বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে শোকের ছায়া।

গুলশান কার্যালয় থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক মানিক মোহাম্মদ জানান, বেশির ভাগ সময় স্লোগানে স্লোগানে মুখরিত কার্যালয়টিতে নেমে এসেছে শোকের ছায়া। খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আসা নেতা কর্মীদের মুখে কোন কথা নেই। কার্যালয়ের আশেপাশে বিরাজ করছে পিনপতন নীরবতা।

মহিলা দলের নেত্রী শিরিন সুলতানাসহ বেশ কয়েকজন নেত্রী জানান, নেত্রীর নির্দেশে আমারা কার্যালয়ের বাইরে বসে দোয়া দরুদ পড়ছি। নেত্রী আমাদের কোন ধরনের বিশৃঙ্খলা না করে দোয়া পড়তে বলেছেন।

অপরদিকে বিভিন্ন মামলায় পালাতক বিএনপির নেতাকর্মীদের কার্যালয়ে আসতে দেখা গেছে। তাদের সকলের চোখ পানিতে ছল ছল করছিল।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে জানান, দীর্ঘদিন দেশান্তরে থাকা খালেদা জিয়ার প্রিয় ছেলের মৃত‌্যুর সংবাদ শোনার পর দলের নেতাকর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। আমরা সকলেই শোকাহত।

চেয়ারপারসনের মিডিয়া উইং এর আরেক কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কোকোর মৃত্যুর সংবাদ শোনার পর নেতাকর্মীর অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

এমএম/এএইচ/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।