খালেদার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
ফাইল ফটো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, রাত আটটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে যাবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মারা যান।