১৪ বিশিষ্টজনের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেন শাহদীন মালিকসহ ১৪ বিশিষ্টজন। ট্রাইব্যুনালের দেয়া আদেশের বিষয়ে বিবৃতি দেয়ায় আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের শুনানিতে তারা এ ক্ষম প্রার্থনা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর মঙ্গলবার বিশিষ্ট ব্যক্তিদের পক্ষে তাদের আইনজীবী নিঃশর্ত ক্ষমার আবেদন জমা দেন। সাংবাদিক ডেভিড বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনালের দেয়া আদেশের বিষয়ে বিবৃতি দেন শাহদীন মালিকসহ ৪৯ নাগরিক। এ বিবৃতির কারণে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুল জারি করেন ট্রাইব্যুনাল।
সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের পক্ষে অ্যাডভোকেট শামসুল হক, সুজনের সম্পাদক বদিউল আলম মজজুমদার ও আসিফ নজরুলসহ ১২ জনের পক্ষে জ্যোতির্ময় বড়ুয়া আদালতের কাছে মঙ্গলবার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
শাহদীন মালিক ছাড়া অন্য ব্যক্তিরা হলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মহসিন, নাইলা খান, শাহনাজ হুদা, সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল খান, জাকির হোসাইন, অরুপা রাহী, সাইনা আক্তার, ইলিরা দেওয়ান।
এছাড়া আরো ২৫ বিশিষ্ট নাগরিক এ রুলের শুনানির জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত ১৪ জনের আবেদন আমলে নিয়েছেন আদালত। এছাড়া বিদেশে অবস্থানরত ১১ জনের আবেদন আমলে না নিয়ে যথাযথ প্রক্রিয়ায় (দূতাবাসের মাধ্যমে) আবেদন করতে বলা হয়েছে।
এসব নাগরিকদের আবেদন গ্রহণ শেষে আগামী ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে পরর্বতী আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসোনের নেতৃত্বে তিন সদেস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী আদেশেরে দিন ধার্য করেন।
এএইচ