কমলাপুরে ১৫ সোনার বারসহ আটক ১
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সোনার বারসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম বিপ্লব ধর (৩০)।
বিষয়টি নিশ্চিত করে কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, বিপ্লব চট্টগ্রাম থেকে তূর্ণা-নিশিথা ট্রেনে চড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামে। স্টেশনে তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় জিআরপি পুলিশ বিপ্লবকে আটক করে।
এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করে। ১৫টি সোনার বারের ওজন প্রায় দুই কেজি। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জেইউ/আরএস