শ্রমিকের স্বীকৃতি পাবে গৃহকর্মীরা : চুন্নু
গৃহকর্মের সাথে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্ন)। মঙ্গলবার সংসদ অধিবেশনে সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে নীতি প্রণয়নের কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়েছে। আগামী ২/৩ মাসের মধ্যে দেশে প্রথমবারের মত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়ন করা সম্ভব হবে। বর্তমানে নীতিমালার ওপর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় চলছে। এ নীতিমালা গৃহ শ্রমিকদের জন্য আইন প্রণয়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, ইতোপূর্বে নানা কারণে বিশেষ করে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গৃহশ্রমিকদের জন্য কোন নীতিমালা কিংবা আইন প্রণীত হয়নি। ইতোমধ্যে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের অনেক পরিবর্তন হয়েছে। গৃহকর্মী সুরক্ষা সংক্রান্ত কনভেনশন ১৮৯ আইএলও থেকে গৃহীত হয়েছে। এ কনভেনশনে বাংলাদেশ সমর্থন জানিয়েছে।
আরএস