কবরস্থানে কোকোর মরদেহ


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে তার মরদেহ বনানী কবরস্থানে আনা হয়। এর আগে বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মরহুমের দ্বিতীয় জানাজা অনুুষ্ঠিত হয়।

বায়তুুল মোকাররম থেকে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে মরদেহ নিয়ে বনানী কবরস্থানের উদ্যেশে রওয়ানা হয়।

মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে কোকোর মরদেহ বহনকারী আলিফ মেডিকেল সার্ভিসের ঢাকা মেট্রো (গ) ১১-১২-১৪ নম্বরের অ্যাম্বুলেন্সটি গুলশান কার্যালয়ে এসে পৌঁছায়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টা ৩৭ মিনিটে কোকোর মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণের জন্য বেলা ১১টায় বিমানবন্দরে যান বিএনপির কয়েকজন নেতা।

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান (এমএইচএমএইচ-১০২ নং ফ্লাইট) কোকোর মরদেহ নিয়ে যাত্রা করে। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।