রাজধানীতে বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে রাজধানীতে আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আবার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য পূর্বের মতো আজও (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে কেউ যাতে নাশকতামূলক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল পর্যন্ত এ বিজিবি মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।